অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়ন উসাইন বোল্ট এ মৌসুমে প্রথমবারের মতো ১০ সেকেন্ডের কম সময় নিয়ে ১০০ মিটার শেষ করলেন। ওয়ারশর জাতীয় স্টেডিয়ামে অনানুষ্ঠানিক একটি রেকর্ডও গড়লেন জ্যামাইকার স্প্রিন্টার।
শনিবার ১০০ মিটার শেষ করতে ৯.৯৮ সেকেন্ড সময় নেন বোল্ট। ইনডোর স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড এটি। যদিও বিষয়টি কাগজে-কলমে লেখা থাকবে না।
২৮ বছর বয়সী বোল্টের এই বছরটা পায়ের চোটের কারণে বেশ বিঘ্নিত হয়েছে। এই নিয়ে মাত্র দুবারই ১০০ মিটার দৌড়াতে পারেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট বিশ্ব রেকর্ডের মালিক।
আগামী বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগে আবার ট্র্যাকে নামবেন ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্ট।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





