বিশ্বমানের একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বার্সেলোনাই নেইমারের জন্য সঠিক স্থান বলে মনে করেন স্প্যানিশ তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
গত মৌসুমে সান্তোস থেকে বার্সেলোনায় আসার পরে নেইমার তার ফর্ম ধরে রাখতে ব্যর্থ হলেও ঘরের মাঠের বিশ্বকাপের পরে সমর্থকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন। এবারের মৌসুমে লা লিগায় ১৩ ম্যাচে তিনি করেছেন ১১ গোল। এদিকে নেইমারের এজেন্ট নিশ্চিত করেছেন আগামী ২০২০ সাল নাগাদ কাতালান ক্লাবটি ব্রাজিলিয়ান তারকার সাথে চুক্তি বৃদ্ধি করতে চাচ্ছে।
ইনিয়েস্তা বলেন, নেইমারের প্রতিভা নিয়ে আমার কোন সন্দেহ নেই। নিজের ক্রমাগত উন্নতি করার জন্য বার্সেলোনা যথার্থ স্থান। আশা করছি সে সেটা করতে পারবে, এতে কার্যত ক্লাবেরই লাভ হবে।
জেডআই





