বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের উদ্যোগে আগামী ২৮ মার্চ দিনব্যপী জাতীয় ক্রীড়া পরিষদ এর জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা।

সিনিয়র (পুরষ ও মহিলা) এবং বালক ও বালিকা বিভাগে বয়সভিত্তিক (১০-১৪ বছর) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবকে এক হাজার টাকা এন্ট্রি ফি ও এক হাজার টাকার এফিলিয়েশন ফি দিয়ে নাম তালিকাভূক্তির জন্য ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জেডআই