টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম রাউন্ডে প্রথম দুই ম্যাচে জিতলেও হংকংয়ের বিপক্ষে হেরেছেন মুশফিকরা। রান রেটের মার-প্যাঁচে সুপার টেন পর্বে খেললেও জিততে পারেনি কোনো ম্যাচ। এমন বাজে পারফরম্যান্সের কারণ জানতে চেয়ে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় দলের কোচ ও ম্যানেজারকে প্রতিবেদন জমা দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার দুপুরে এই আদেশ দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।