নিজেকে বিশ্বসেরা কোচ হিসেবে মেনে নিতে নারাজ বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। তার মতে, খেলোয়াড়রা কাউকে ব্যতিক্রম বানায়।
সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলাকে অনেকেই বিশ্বসেরা কোচ হিসেবে স্বীকার করেন। কিন্তু নিজেকেই বিশ্বসেরা হিসেবে মানছেন না গার্দিওলা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বিশ্বের সেরা কোচ নই। আমি এখানে শুধু খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য।"
তিনি আরো বলেন, "আমি খুবই উৎসাহী এবং খেলোয়াড়দের উপর আমার অনেক আস্থা আছে।"
নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে গার্দিওলা বলেন, "বায়ার্নে আসার পর থেকেই সবচেয়ে কঠিন সময় আমার পার করতে হচ্ছে। পরবর্তী কয়েক মাস আমার জন্য অনেক চ্যালেঞ্চ অপেক্ষা করছে।"
"এপ্রিল মাসেই সব খেলার বিষয় চূড়ান্ত হয়। প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। খেলোয়াড়রা এটা অবশ্যই বোঝে যে তাদের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। আমরা এমন একটা দল যারা এক ম্যাচ না জিতলে দোষী সাব্যস্ত হবে।"
জেডআই





