সম্প্রতি এক নারীকে নিয়ে ফুটবল মাঠে খেলা দেখতে গিয়েছিলেন পেলে। আর এ ছবি ধরা পড়ে এক ফটোসাংবাদিকের ক্যামেরায়।
পরে জানা যায়, ক্যামেরায় ধরা পড়া ওই নারীই মার্সিয়া সিবেলি। শেষ পর্যন্ত তিনিই হলেন তিনবার বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ পেলের তৃতীয় স্ত্রী।
নীরবেই বিয়ের কাজ সারলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তাই কত তারিখে মার্সিয়া-পেলে বিয়ে করেছেন তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ব্রাজিলের এক ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন দিন আগে জাপানের ব্যবসায়ী মার্সিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পেলে। তৃতীয় স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন ফুটবলের রাজা।
এর আগে দুবার বিয়ে করেছেন পেলে। দুই স্ত্রীর ঘরে সাতটি সন্তানও রয়েছে তার। ১৯৬৬ সালে রোসমেরি দস রেস চোলবিকে প্রথম স্ত্রী হিসেবে ঘরে আনেন পেলে। এক যুগ পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় পেলের।
১৯৯৪ সালে সাইকোলজিস্ট আলিরিয়া লেমোস সেক্সাসের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে হয় তার। সেক্সাসের সঙ্গেও সম্পর্ক টেকেনি পেলের। সে জন্যই হয়তো তৃতীয়বার বিবাহ করলেন ব্রাজিল কিংবদন্তি।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





