মিশরীয় সমর্থকদের জন্য চরম এক দুঃসংবাদ দিয়েছেন সৌদি স্পোর্টস অথরিটির চেয়ারম্যান তুর্কী আল শেখ। রাশিয়া বিশ্বকাপে নাকি মাঠেই নামা হচ্ছেনা মোহাম্মদ সালাহ'র। দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই মিশরীয় তারকাকে।
কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পান সালাহ। সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে কাঁধে আঘাত পান এই মিশরীয় ফরোয়ার্ড। ব্যথায় কাতর সালাহ'কে মাঠও ছেড়ে যেতে হয়। অশ্রুসিক্ত সালাহ'কে দেখে অনেকেই ধারণা করেন, আঘাত বেশ গুরুতর। যদিও এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়।
কিন্তু, সৌদি ক্রীড়া প্রশাসনের বরাত দিয়ে প্রকাশিত খবরে ফুটবল ভিত্তিক গণমাধ্যম 'গোল ডট কমের' দাবি, আসন্ন রাশিয়া বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি। আর শতভাগ ফিট না হলে, সালাহ'কে বিশ্বকাপে পাঠানোর বিষয়ে অসম্মতি জানিয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ।
এসএম





