ফের যমজ সন্তানের বাবা হলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। যমজ কন্যার পর এবার যমজ পুত্রের বাবা হলেন সুইস ফেড এক্সপ্রেস। মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী মিরকা যমজ পুত্র সন্তানের জন্ম দেন ৷ এই ঘটনাকে অবিশ্বাস্য বলে ফেডেরার টুইট করে বললেন, মিরকা আর আমি খুব খুশি। ( "Mirka and I are so incredibly happy to share that Leo and Lenny were born this evening! #TwinsAgain#Miracle." )
২০০৯-এর জুলাইয়ে যমজ কন্যার বাবা হলেছিলেন ফেডেরার। যমজ কন্যার নাম দিয়েছিলেন মায়লা রোজ ও শার্লিন রিভার।
ফেডেরার ও মিরকা ২০০৯-এ বিয়ে করেন বাসেলে। ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক নিজ কন্যাদের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালবাসেন। ফেড এক্সপ্রেস নিজেই বলেছেন, অবসরে দুই মেয়ের সঙ্গে খেলতে দুর্দান্ত লাগে!
ফেডেরার আগেই জানিয়েছিলেন, এবারও তিনি ও তাঁর স্ত্রী যমজ সন্তানের অপেক্ষায় আছেন। সূত্র: জিনিউজ।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
খেলা
ফের যমজ সন্তানের বাবা হলেন টেনিস তারকা ফেডেরার
ফের যমজ সন্তানের বাবা হলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। যমজ কন্যার পর এবার যমজ পুত্রের বাবা হলেন সুইস ফেড এক্সপ্রেস। আগেই জানিয়েছিলেন, এবারও তিনি ও তাঁর স্ত্রী যমজ সন্তানের





