উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের কাছে হেরে গেল লিভারপুল। বুধবার রাতে সেন্ট জ্যাকব পার্কে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এদিন খেলার ৩ মিনিটে বাসেলের জালে বল জড়িয়ে দেয় লিভারপুল। কিন্তু অফসাইডের কারেণ স্টার্লিংয়ের করা গোলটি বাতিল হয়ে যায়। ৩৫ মিনিটের মাথায় বাসেলের সামনে সুযোগ এসেছিল গোল করার। কিন্তু লিভারপুলের গোলরক্ষক মিগনোলেটের দক্ষতায় এ যাত্রায় বেঁচে যায় লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন স্বাগতিক দলের মার্কো স্ট্রেলার। তবে, তার আগের মিনিটে আরো একটি গোল মিগনোলেটের কারণে বঞ্চিত হয় স্বাগতিকরা।

ম্যাচের ৭৫ মিনিটে বালোতেল্লি আর লালানা মিলে আক্রমণ শানিয়েছিল বাসেলের দূর্গে। কিন্তু ব্যথ হন গোল করতে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে হারের লজ্জায় ডুবতে হয় লিভারপুলকে।

জেডআই