বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়াম মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল।বিশ্বের শতকোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বার্ড নেস্টে।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়াম খ্যাত বার্ড নেস্টে মেসি-নেইমারদের এ প্রীতি দ্বৈরথ শুরু হয়েছে।
সর্বশেষ ২০১২ সালের ২১ নভেম্বর বুয়েন্স এই রেসে লড়াইয়ে নেমেছিলেন মেসি-নেইমাররা। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
ক’মাস আগে সাম্বার দেশেসমাপ্ত ফুটবল বিশ্বকাপে দুই দলের লড়াই নিয়ে ফুটবলপ্রেমীরা আশায় বুক বাঁধলেও সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের শোচনীয় পরাজয়ে সে অপেক্ষার সুতো আরও দীর্ঘতর হতে থাকে। তবে শেষ পর্যন্ত প্রায় দু’বছর পর আবারও চীনের রাজধানীর অনিন্দ্য সুন্দর স্টেডিয়ামে মোহনীয় লড়াই দেখাতে নামলেন ফুটবল শিল্পের নিপুণ শিল্পীরা।
আর্জেন্টিনার একাদশ : রোমেরো, জাবালেতা, ডেমিচেলিস, ফার্নান্দেজ, রোহো, পেরেইরা, মাসচেরানো, ডি মারিয়া, লামেলা, মেসি ও আগুয়েরো।
বাজিলের একাদশ : জেফারসন, দানিলো, মিরান্ডা, ডেভিড লুইস, ফেলিপে লুইস, গুস্তাভো, মেন্দেস, উইলিয়ান, অস্কার, নেইমার ও তারদেলি।
এমআর





