বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু শুরুতেই আঘাত হানে ইংল্যান্ডের বিষ মেহেদী হাসান মিরাজ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা খুলনা টাইটান্সের উদ্বোধনী জুটি মাত্র ১৯ রানে ভেঙ্গে দেন তিনি। ওপেনার নিকোলাস পুরানকে(১৪) দারুণ এক বলে সরাসরি বোল্ড করে দেন এই তরুণ স্পিন বিস্ময়।

বিপিএলে রাজশাহী কিংসের বড় অস্ত্র মেহেদী হাসান মিরাজ। তার স্পিন বিষে কুপোকাত হয়েছিল ইংলিশরা। আজ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম খেলায় প্রথম আঘাত হানলেন সেই মেহেদীই।

এমই