রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মানলেও বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে সেরা মনে করছেন সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহো।
২০১৪ সালের ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের তিন জনের চূড়ান্ত তালিকায় আছেন মেসি ও রোনালদো। তাদের সঙ্গে আছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার।
আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে ফিফা ব্যালন ডি'অরের তালিকা। এর আগে সাবেক ক্লাব সতীর্থকে এগিয়ে রেখে মন্তব্য করেছেন করলেন রোনালদিনহো।
'এল এনগাচি'কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, "আমরা খেলোয়াড়রা মেসিকে প্রথম দলের সঙ্গে অনুশীলনে আনতে তখনকার কোচ ফ্রাঙ্ক রিজকার্ডকে অনুরোধ করেছিলাম।"
তিনি আরো বলেন, "ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড়। কিন্তু মেসি তাদের মধ্যে সেরা। কারণ সে জাদুকরী।"
জেডআই





