ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে হারের রাজ্যে হারিয়ে গেছে। সেই ম্যানইউ'র কাছে পয়েন্ট হারিয়ে চেলসির কাছ থেকে শীর্ষস্থান দখল করার সুযোগ হাতছাড়া করেছে আর্সেনাল। বুধবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে তারা।
এই ড্রয়ের ফলে ২৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। এদিকে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে গত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার ফুলহামের সঙ্গে ড্র করায় বেশ হতাশ ছিল তারা।
এদিকে লিগ টেবিলে ফের শীর্ষে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে আর্সেন উইঙ্গারের শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের লক্ষ্য আর পূরণ হয়নি।
ম্যানইউকে এগিয়ে দিতে সাবেক আর্সেনালের তারকা রবিন ফন পার্সি দুর্দান্ত দুটি শট নেন। কিন্তু গোলরক্ষক উজিক জেজেসনি সাবেক সতীর্থকে গোলবঞ্চিত করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শেষ হলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে।
খেলা
ম্যানইউতে বাধা আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে হারের রাজ্যে হারিয়ে গেছে। সেই ম্যানইউ'র কাছে পয়েন্ট হারিয়ে চেলসির কাছ থেকে শীর্ষস্থান দখল করার





