অবশেষে রানে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে এসে মিরপুরে এই রান পেলেন তিনি। সোমবার আবাহনীর বিপক্ষে ৮৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন সৌম্য। আর এর মধ্যে দিয়েই দীর্ঘদিনের খরা কাটিয়ে রানে ফিরছেন তিনি।
শুরুটা ছিল এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে। ৬ মার্চের সে ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৪ রান। তার আগে বিগ স্কোর বলতে, পাকিস্তানের বিপক্ষে সে টুর্নামেন্টের ২ মার্চের সেমিফাইনাল ম্যাচ। সেখানে সৌম্যের সংগ্রহ ছিল ৪৮ রান।
এরপর টি২০ বিশ্বকাপ, তারপর ঘরোয়া ক্রিকেট ডিপিএল আসরের ৪টি ম্যাচ। কোনোটাতেই তেমন রানের দেখা মেলেনি তারা নামের পাশে। কিন্তু পঞ্চম রাউন্ডে এসেই সেই কাঙ্ক্ষিত রানের দেখা পেলেন সৌম্য। এদিন তার ব্যাট থেকে এসেছে ৮৪ রান। এই রান তুলতে তিনি বল খরচ করেছেন ৮৯টি। ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে।
এমই





