জয়রথ ছুটেই চলেছে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের। চায়না ওপেনের পর এবার সাংহাই মাস্টার্সের শিরোপাও নিজের করে নিলেন ব্রিটিশ এই তারকা। আর এ জয়ে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশনে বসতে আরো এক ধাপ এগিয়ে গেলেন মারে।

সেমিফাইনালে জোকোভিচকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া বাতিস্তা আত্মবিশ্বাস নিয়েই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের বিপক্ষে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামেন। তবে জয় হয় অ্যান্ডি মারেরই। প্রথম সেটে সমতায় থাকায় তা টাইব্রেকে গড়ায়। সেখানে ৭-৬ গেমে সেট জিতে নেন মারে।

কিন্তু পরের সেটে কোন প্রতিরোধই গড়তে পারেননি বাতিস্তা। ৬-১ গেমে ব্রিটিশ তারকার কাছে অসহায় আত্মসমর্পণ করেন স্প্যানিশ তারকা। ফলে, সরাসরি সেটে ক্যারিয়ারের তৃতীয় সাংহাই মাস্টার্স শিরোপা নিজের করে নেন অ্যান্ডি মারে।


এমএনজে