নাইজেরিয়ান ফুটবল কর্মকর্তা ইব্রাহিম আবু-বকর ডাকাতদের হামলায় নিহত হয়েছেন।তিনি নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের হেড অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

দেশটির রাজধানী আবুজায় নিজের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সে বাড়িতে তিন সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করছিলেন ইব্রাহিম।

 

আর্সেনালের সাবেক স্ট্রাইকার নানকো কানু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফুটবল কর্মকর্তা আবু বকরের মৃত্যুকে ভয়াবহ ঘটনা এবং দুঃখজনক সংবাদ বলে অভিহিত করেছেন।

 

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এ ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে। সুপার ঈগলদের মিডিয়া অফিসার ইবিতোয়ি এ ঘটনাকে ‘জঘন্য’ ঘটনা বলে উল্লেখ্য করেছেন।

 

মর্মান্তিক এ ঘটনার পর আফ্রিকান নেশনস চ্যাম্পিয়ন লিগে অ্যাঙ্গোলার বিপক্ষে নাইজেরিয়ার প্রীতি ম্যাচটি পিছিয়ে দেয়া হয়েছে।

এমবি