বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ চারে উঠতে হলে খুলনা টাইটানসের বিপক্ষে জয়টা খুব দরকার মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।

জয়ের স্বপ্নটাকে ভালোবৈাই রাঙিয়েছে দেশের সর্বউত্তরের দলটির। খুলনার সামনে ১৪৮ রানের লক্ষ্য রেখেছে রংপুর। ঢাকার উইকেটে এই রান তাড়া করে জেতাটা কঠিন।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ টস জিতেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৭ রান করেছেন গেইল-মাশরাফিরা।

শুরুটা ভালো হয়নি রংপুরের। তৃতীয় ওভারে জিয়াউর রহমানের উাকেট হারায় দলটি। দলের রান তখন মাত্র ১১। এরপর কিছু সময়ের জন্য ঝড় তুলেছিলেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ বলে ১৫ রান করে আউট হন ম্যাককালাম। গেইল চেষ্টা করেছিলেন তবে ৩৮ রানের বেশি করতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

গেইল ফেরার পর কাপুগেদারা-নাহিদুল-রবি বোপারারা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় রংপুর। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের ৩৫ বলে ৫০ ও মাশরাফির ১১ বলে ১৫ রানে ঝড়ে শেষ পর্যন্ত ১৪৭ রানের ভালো স্কোর গড়ে রংপুর।

আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে বাজেভাবে হেরেছিল রংপুর রাইডার্স। সে ম্যাচের হারে মাশরাফি বিন মুর্তজার দলটির শেষচারে খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।

তাই খুলনা টাইটাসনের বিপক্ষে আজকের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহর দলকে হারাতেই হবে তাদের।

রংপুর ও খুলনা দুই দলেরই এটি ১১তম ম্যাচ। অবশ্য মাহমুদউল্লাহর খুলনা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আর মাশরাফির দলের সংগ্রহ ১০ পয়েন্ট।

আসরে অবশ্য রংপুরের শুরুটা ছিল একেবারেই বাজে। পরে মাঝখানে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। টানা কয়েকটি ম্যাচে দারুণ পারফর্ম করে শীর্ষ চারে উঠে আসে।

এখনো তারা চতুর্থ স্থানেই আছে। কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিলেট সিক্সার্স ১১ ম্যাচে ৯ পয়েন্ট।

গতকাল শনিবার তাদের পারফরম্যান্স ছিল একেবারেই বাজে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়, স্বাভাবিক কারণেই বড় ব্যবধানে হেরেছেও তারা।

সে ম্যাচের হারে তারা বেশ পিছিয়ে পড়ে। যে কারণে কিছুটা সংশয় তৈরি হয় তাদের শেষচারে খেলা। এখন শেষ দুটি ম্যাচে তাদের জিততেই হবে পরের পর্বে খেলতে হলে।

সবার আগে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।

এএস