নেদারল্যান্ডস ও চিলির নিয়মরক্ষার ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নেমেছে দল দুটি।

ব্রাজিল বিশ্বকাপে ইতোমধ্যে গ্রুপ পর্ব পার করেছে দল দুটি। প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট আদায় করে নিয়েছে নেদারল্যান্ডস ও চিলি। ফলে এই ম্যাচ নির্ধারণ করবে কোন দলটি গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে খেলবে।

প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে হারিয়েছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ৩-২ গোলে।

এদিকে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে চিলি। দ্বিতীয় ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে দলটি।