টি-২০ বিশ্বকাপে সুপার টেনে নিজেদেরর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৪ ওভার শেষে ২ উইকেটে ৯৭ রান। মুনরো ৩৫ এবং টেইলর ৮রান নিয়ে ব্যাট করছেন।

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জয়লাভ করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে ২৫ রান। ওপেনার হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করেন মুস্তাফিজ। নিকোলস ৭ রান করেন। পরে উইলিয়ামসন এবং মুনরো ৩২ রানের জুটি গড়েন। নিজের দ্বিতীয় ওভারে উইলিয়ামসনকে পরিষ্কার বোল্ড করেন মুস্তাফিজ। উইলিয়ামসন ৪২ রান করেন।

সুপার টেনে এখনও অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি।

বাংলাদেশ একাদশ:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সাব্বির রহমান, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), হেনরি নিকোলস, কলিন মুনরো, কোরি আন্ডারসন, রস টেইলর, গ্রান্ড এলিয়ট, মিচেল সাটনার, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকলুহান, ইস সোদি।

ওএফ