গাইবান্ধার সাদুল্যাপুর কেএম পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সৈয়দা নিশা মনি রিপ্তি ক্রীড়াঙ্গনে দেশের সেরা উজ্জ্বল নক্ষত্র।

রিপ্তি ২০১৫ ইং সনের স্কুল ও মাদরাসা ব্যাট মিন্টন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগীয় এবং রাজশাহী অঞ্চল সহ দেশের সেরা হিসেবে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেছে।

রিপ্তির এই কৃতিত্বে গত ২ এপ্রিল মাননীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় পুরুস্কার প্রদান করেন।

পুরুস্কার প্রদানকালে শিক্ষা বিভাগের মহা-পরিচালক ও সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

রিপ্তির পিতা সৈয়দ আফলাক হোসেন সিন্টু সাদুল্যাপুর কেএম পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সচিব। মাতা মোছাঃ আকতার বানু লাকী সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রিপ্তি ভবিষ্যতে লেখা পড়ার পাশা-পাশি ক্রীড়া ও সাংস্কৃতিতে কৃতিত্বের ধারা অব্যাহত রেখে তার পরিবার ও দেশের মুখ উজ্জল করতে পারে সেজন্যে এলাকাবাসী তথা দেশবাসীর নিকট দোয়া প্রার্থী।

এমআইএস