প্রেমিকা রীভা স্টীনকাম্পের পরিবারের কাছে আবেগ জড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছেন অস্কার পিস্টোরিয়াস। রীভাকে খুনের মামলায় আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষী দেয়ার শুরুতে তিনি ক্ষমা চান।
কম্পিত স্বরে পিস্টোরিয়াস দাবি করেন যে তিনি তার বান্ধবীকে রক্ষা করার জন্য গুলি করেছিলেন। তিনি নিজেদের কষ্টের কথা কল্পনাও করতে পারতেন না।
প্যারা অলিম্পিকে স্বর্ণজয়ী এই তারকা আরো দাবি করেছেন যে, তিনি ভয়ঙ্কর দু:স্বপ্নে ভোগেন এমনকি রীভার রক্তের গন্ধে ঘুম থেকে জেগে ওঠেন।
মামলার প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তর্কের পর তিনি রীভাকে হত্যা করেন। পিস্টোরিয়াস বলেছেন, তিনি ভুল করে কোনো চোর বা এমন কাউকে ভেবে গুলি ছুড়েছিলেন।
বান্ধবীর আত্মীয়-স্বজনকে উদ্দেশ্য করে প্যারা-অলিম্পিকের এই অ্যাথলেট বলেছেন, 'এই শোকের ঘটনার পর থেকে এমন একটি মুহুর্ত যায়নি যে আমি তোমার পরিবারের কথা ভাবিনি।'
'তুমিই প্রথম ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠার পর যার কথা চিন্তা করি। তুমি প্রথম ব্যক্তি আমি যার জন্য প্রার্থনা করি। আমার জন্য তুমি ও তোমার পরিবারের ব্যথা, দু:খ ও শূন্যতার কথা কল্পনাও করতে পারি না।'
'আমি শুধু রীভাকে রক্ষা করতে চেয়েছি। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি যে সেই রাত্রে যখন তিনি ঘুমাতে গিয়েছিল তখন ভালবাসা অনুভব করেছিল।'
'তোমাকে লেখার জন্য আমি অনেক বার চেষ্টা করেছি। কিন্তু আমি ভাষা হারিয়ে ফেলেছি।'
পিস্টোরিয়াস আরো দাবি করেছেন যে তিনি সেই রাত্রে ঘুমের বড়ি খেয়েছিলেন।
যখন পিস্টোরিয়ার তার কথাগুলো বলছিলেন তখন প্রিটোরিয়ার আদালত কক্ষে রীভার মা জুন নির্বিকার হয়ে বসেছিলেন।
খেলা
পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পিস্টোরিয়াস
প্রেমিকা রীভা স্টীনকাম্পের পরিবারের কাছে আবেগ জড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছেন অস্কার পিস্টোরিয়াস। রীভাকে খুনের মামলায় আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষী দেয়ার শুরুতে তিনি ক্ষমা





