তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ জিম্বাবুয়ের বিপক্ষে বেশ দাপট দেখিয়েই খেলেছে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সব মিলিয়ে সিরিজটি ছিল টাইগারদের জন্য এক কথায় অসাধারণ।

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহ আর সর্বোচ্চ উইকেট শিকার, দুটিই রেকর্ডই বাংলাদেশের ক্রিকেটারদের দখলে।

 

৩ ম্যাচে ৫২ গড়ে ১৫৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিকুর রহিম। হয়েছেন সিরিজসেরা। জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন অধিনায়ক চিগুম্বুরা। তিন ম্যাচে ৪৪.৩৩ গড়ে ১৩৩ রান করে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। ১৪৯ রান করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইমরুল কায়েস। বোলিং বিভাগে নিজের ছন্দ ধরে রেখেছেন কাটার মাস্টার হিসেবে পরিচয় পাওয়া মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে ২২ ওভার বোলিং করে ৮ উইকেট লাভ করে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া সাকিব রয়েছেন দ্বিতীয় স্থানে। তিন ম্যাচস সমানসংখ্যক উইকেট শিকার করে জিম্বাবুয়ের ফাস্ট বোলার তিনাশে পানিয়াঙ্গারা তালিকার তিন নম্বরে রয়েছেন।

সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকাঃ

সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকাঃ