স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।
আজ (০৪ নভেম্বর) রোববার সিলেটে সকাল ১০ টায় খেলা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই আঘাত হানের আগের দিনের সফল বোলার তাইজুল।
তাইজুলের ঘূর্ণিতে চিকাবা ও মুরের জুটি ভাঙ্গে। চিকাবা নাজমুল হোসেন শান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে তিনি ৮৫ বল খরচায় ২৮ রান করে যান।
এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের স্কোর ২৬৬/৬। ১০৯ ওভারের খেলা চলছে। মুর ব্যাট করছেন ৫৫ রানে। আর নতুন ব্যাটসম্যান মাঠে নেমেছেন মাসাকাদজা (৩)।
এর আগে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেল শুরু করে জিম্বাবুয়ে।
আাগের দিন জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ২৩৬ রান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ৩৫ ওভার বল করে ১০৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর মাহমুদুল্লাহ, নাজমুল, ও আবু জায়েদ নিয়েছেন একটি করে উইকেট।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রিয়ান চারি, ক্রেইগ এরভিন, ব্রেনডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ব্র্যানডন মাভুতা, উইলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।
এমবি





