আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন তামিম ইকবাল। তামিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই বড় সংগ্রহের পথে পাড়ি দিতে গিয়ে ভালই সঙ্গ দিয়েছেন রান ক্ষরায় ভূগতে থাকা সাব্বির রহমান। তিনি করেছেন ব্যক্তিগত ৭৯ বলে ৬৫ রান।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন তামিম ইকবাল ও সাব্বির রহমান।
তামিম ৬৩ বলে ৫০ করেন এবং ১১০ বলে করেন নিজের ৭ম সেঞ্চুরি।
অপরদিকে আফগান বোলারদের নাস্তানাবুদ করছেন সাব্বির রহমান। ৬ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫০ এর স্বাধ পেলেন ৬৮ টি বল খেলে।
৩৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯০ রান।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা।
উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য ৬ষ্ঠ ওভারে সাজঘরে ফিরেন। ১১ বলে ১১ রান করে মিরওয়াইস আশরাফের বলে আউট হন তিনি।
এরপর তামিমের সাথে জুটি বাধেন সাব্বির রহমান।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে আফগানিস্তান। আজকের ম্যাচে জয়ীদলই সিরিজ জিতবে।
এছাড়া আজকের ম্যাচটি জিতলে শততম ওয়ানডে ম্যাচজয় হবে বাংলাদেশের। পাশাপাশি অধিনায়ক মাশরাফি সাফল্যের অনন্য চূড়ায় উঠবেন। কারণ এই দলটিকে যে নেতৃত্ব দিচ্ছেন তিনিই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মিরওয়াইস আশরাফ ও দৌলত জাদরান।
এসএম





