ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২শ' উইকেট শিকার করলেন ডোয়াইন ব্রাভো।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের হয়ে সেন্ট লুসিকা জুকসের টিনো বেস্টকে আউট করে ক্যারিবিয়ান খেলোয়াড়দের মধ্যে এ রেকর্ড সৃষ্টি করেন ব্রাভো।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ পর্যন্ত ২০৫ ম্যাচ খেলা ব্রাভো সংক্ষিপ্ত এ ভার্সনে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন অস্টম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন ১৯৮ ম্যাচে ২৬৪ উইকেট শিকার করা শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অপর দুই ক্যারিবীয় হলেন সুনিল নারাইন ও কাইরন পোলার্ড।১৩৪ ম্যাচে নারাইনের শিকার ১৭৩ এবং পোলার্ডের ২৪০ ম্যাচে ১৭২ উইকেট।
ঢাকা,৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





