কুমিল্লার বিপক্ষে হারের পর তিনি বলেন, 'মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।'

গতকাল কুমিল্লার বিপক্ষে দল হারলেও বল হাতে ছন্দে ছিলেন মাশরাফি। ৪ ওভার বল করে উইকেট না পেলেও তিনি খরচ করেন মাত্র ১৯ রান। সমালোচনার জবাবটা কী তিনি পারফরম্যান্সেই দিয়ে দিলেন?

এমন এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, '‌এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।‌'

'পারফরম্যান্স ক্রিকেটারদের খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় তো আপনি কামব্যাক করতে পারবেন না। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই। সমালোচনা নিয়েই খেলতে হবে। এর জবাব কিছু নেই। দেয়াও যায় না।'-আরো যোগ করেন তিনি।

এনএইচ