বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত লংকানদের সংগ্রহ ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান। কুশল মেন্ডিস ১০১ রান নিয়ে ব্যাট করছেন।
মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ৯ রান করে মাশরাফির বলে মুশফিকের হাতে ধরা পড়েন।
এরপর কুশাল মেন্ডিস এবং উপল থারাঙ্গা ১১১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। দিনেশ চান্দিমাল ২৪ মোস্তাফিজের বলে আউট হন।
মোস্তাফিজুর রহমানের করা একটি বল নো ঘোষণা করেন লেগ আম্পায়ার। বিমার থাকায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম বলটি ধরতে ব্যর্থ হন।
মুশফিকের হাতে লেগে বলটি চলে যায় রিয়াদের কাছে। রান নিতে দৌড় দেন থারাঙ্গা। রিয়াদের থ্রোতে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে। রান আউট হয়ে যান থারাঙ্গা। লংকান অধিনায়ক ৬৫ রান করেন।
এদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ
দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা শ্রীবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ ও নুয়ান কুলাসেকারা।
টাইম নিউজ.নেট/ মাহমুদ





