বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও মুনির আল হাদ্দাদি ইনজুরিতে পড়েছেন। রোববার ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে চোট পেয়েছেন তারা। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত মৌসুমে মেসি তিনবার ইনজুরিতে পড়েছিলেন। এর প্রভাব পড়েছিল ক্লাবের ফলাফলেও। এবারও মৌসুমের শুরুতেই চোট পেলেন তিনি।

রোববার ম্যাচের ৮২ মিনিটে একমাত্র গোলে বার্সা জয় পেয়েছে। কিন্তু ক্লাবটির দুই জন তারকা চোট পেয়েছেন। যদিও চোট থেকে মুক্ত হয়ে দলে ফিরেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার।

সোমবার মেসি ও মুনিরের চোট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ বিষয় মঙ্গলবার দিন বিস্তারিত জানানো হতে পারে।

বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোমবার মেসির ইনজুরি বিস্তারিত জানতে মেডিকেল টেস্ট করানো হবে। মঙ্গলবার নাগাদ প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে’।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই