এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এজন্য নিজেদেরকে শানিয়ে নিতে বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ম্যাচটিতে অনূর্ধ্ব-২৩ দল জয় পেয়েছে ৩-০ গোলে।

রাজারবাগ পুলিশ লাইন মাঠে খেলার ১৬ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল অনূর্ধ্ব-২৩ দল। অশোভন আচরণের জন্য লাল কার্ড দেখেছেন জাতীয় দলের ফুটবলার আবদুল মালেক।

প্রথমার্ধের লড়াইয়ে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর খেলার ৫৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেছেন জুয়েল রানা। ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটিও করেছেন জুয়েল রানা। আর পুলিশের পারজয়ের কফিনে শেষ পেরেক ঠুকেছেন মিশু। খেলার ৭৮ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেছেন তিনি।

আগামী ৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সিঙ্গাপুর হয়ে কোরিয়ার ইনচনে পৌঁছাবে লাল-সবুজ শিবির।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই