মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা কাবাডির চূড়ান্ত পর্বে উঠেছে যশোর, টাঙ্গাইল, পাবনা ও সিলেট।
শনিবার যশোর দু’টি লোনাসহ ২৯-২৫ পয়েন্টে স্বাগতিক কুষ্টিয়াকে, টাঙ্গাইলে স্বাগতিকরা দু’টি লোনাসহ ৩২-২২ পয়েন্টে জামালপুরকে, স্বাগতিক পাবনা একটি লোনাসহ ৩৫-২৯ পয়েন্টে নওগাঁকে এবং সিলেটে স্বাগতিক সিলেট ৯-৭ পয়েন্টে মৌলভীবাজারকে হারিয়ে আন্তঃজেলা কাবাডির চূড়ান্ত পর্বে ওঠার যোগ্যতা অর্জন করে।
জেডআই





