সুয়ারেজের কামড় নিয়ে ফিফার তদন্ত কার্যক্রমের রেস কাটতে না কাটতেই নতুন করে আরেকটি তদন্ত কাজে হাত দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর সেটি হল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের আন্ডারওয়্যার প্রদর্শন।
সোমবার ক্যামেরুনের বিপক্ষে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের ওই তারকা ফুটবলার গোল দেয়ার পর সেটি উদযাপন করতে গিয়ে তার জার্সিটি খুলে ফেলেন। আর সে সময় সবার দৃষ্টিতে পড়ে নেইমারের আন্ডারওয়্যারের অংশ বিশেষ। অথচ একজন খেলোয়াড়ের ওই অন্তর্বাস প্রদর্শনের কোন বৈধতা নেই। কারণ বিশ্বকাপ ফুটবলের প্রতিটি বিষয়ে পৃষ্ঠপোষকতা রয়েছে। পৃষ্ঠপোষকতার জন্য বিশ্বের নামী দামী ব্রান্ডের কোম্পানিগুলো কোটি কোটি অর্থ বিনিয়োগ করে। তাই ফিফার এখতিয়ার বহির্ভূত কোন পণ্যের প্রদর্শন করার সুযোগ কোন খেলোয়াড়ের নেই।
এদিকে, বৃহস্পতিবার উরুগুয়ের তারকার খেলোয়াড় সুয়োরেজকে চার মাস ও নয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একইসাথে তাকে এক লক্ষ ১১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সূত্র: বিএসএস
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





