বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই উপভোগ করবেন বেগম খালেদা জিয়া।

আগামীকাল রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ বিএনপি প্রধানের। চূড়ান্ত ম্যাচটি দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন।

তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় টিভির সামনে বসতে পারছেন না। তারপরও রোববার সুস্থ থাকলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খেলা দেখতে পারেন তিনি।

বাংলাদেশের খেলা নিয়মিত দেখেন খালেদা জিয়া। এর আগে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার খেলাটি বাসভবনে বসেই উপভোগ করেছেন।
এসএম