আইসিসি'র আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দখলের চেষ্টায় কিছুটা ছাড় দিতে যাচ্ছে ক্রিকেটে 'দাদাগিরি' করতে চাওয়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না তারা। আজ মঙ্গলবার খসড়া প্রস্তাবের কিছু অংশে পরিবর্তন এনে সেটি আইসিসির নির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হবে।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে যে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে ফেলার পরিকল্পনাটা বাদ দেয়া হতে পারে। এছাড়া আরো একটি পরিবর্তন আনা হয়েছে নতুন প্রস্তাবে। আইসিসির নতুন নির্বাহী কমিটির (এক্সকো) স্থায়ী সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার বা পাঁচে উন্নীত করা হতে পারে। তখন ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে আরো একটি বা দুটি দেশ এ কমিটিতে যোগ দিতে পারে।
নতুন এই প্রস্তাবনা বাস্তবায়নের জন্য আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে জোর আলাপ-আলোচনাও চালিয়ে যাচ্ছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এই পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করানোর জন্য বাকি ক্রিকেট বোর্ডগুলোকে নানা ধরনের প্রলোভনও নাকি দেখাচ্ছে তারা।
ঢাকা,২৮জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
আইসিসি পুন:সংস্কার প্রস্তাব: পরিবর্তিত হয়ে উত্থাপিত হচ্ছে আজ মঙ্গলবার
আইসিসি'র আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দখলের চেষ্টায় কিছুটা ছাড় দিতে যাচ্ছে ক্রিকেটে 'দাদাগিরি' করতে চাওয়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না তারা।





