প্রথম দিনে বৃষ্টির কারণে ১৫ ওভার খেলার পর আর মাঠেই নামতে পারেনি ভারতীয় দল। ফলে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান সংগ্রহ করেছে তারা।
শুক্রবার কলম্বোর সিনহালিজে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৫০ রান সংগ্রহ করেছেন। পুজারা ১৯ ও কোহলি ১৪ রান নিয়ে অপরাজিত আছেন।
প্রথম দিনে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। বল হাতে শুরুতেই দাপট দেখায় লঙ্কান বোলাররা।
প্রথম ওভারেই দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে বোল্ড করে দিয়ে সাজঘরে পাঠান প্রাসাদ। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো ভারতের উপর দলীয় ১৪ রানে আঘাত হানেন প্রদীপ। এবার আজিঙ্কায় রাহানেকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
জেডআই





