ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে সাম্বা নাচ আর শাকিরার লা লা লা গানে মারকানা মাতল। পুরো বিশ্ব দেখল তাদের চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স।

আজ রোববার মারকানায় বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে শুরু হয়েছিল সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যে মাতল দর্শকরা। মাতল পুরো বিশ্ব। ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যে অংশ নিয়েছিল ৪০০ তরুণ পারফরমার। সাম্বা নৃত্যের এমন কিছু চোখ ধাঁধাঁনো ছবি বিশ্বকে মাতল করেছে। বিশ্ববাসীকে আরেকবার দেখাল ব্রাজিলীয়দের সংস্কৃতি আর ঐতিহ্যের ঝলকানি।

এরপর অনুষ্ঠানের মূল আকর্ষণ কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা মঞ্চে আসেন। লা লা লা গান গেয়ে দর্শক মাতান এই তারকা। গানের সাথে নেচে সবাইকে উজ্জীবিত করেন তিনি।

শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিপ হপ আর্টিস্ট উইক্লেফ জিয়ানলি জিয়ান, মেক্সিকান ও আমেরিকান মিউজিশিয়ান কার্লোস সানতানা, ব্রাজিলিয়ান গায়ক আলেক্সান্দ্রে পিরেজ, আরেক ব্রাজিলিয়ান মিউজিশিয়ান ও গীতিকার কারলিনহোস ব্রাউন মঞ্চে আসেন। অফিসিয়াল সং ‘উই উইল ফাইন্ড অ্যা ওয়ে’গানটিতে সম্মিলিতভাবে অংশ নেন এই বিখ্যাত শিল্পীরা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই