শিরোপা খরা কাটানোর দ্বারপ্রান্তে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন আর্সেনাল।
শনিবার ওয়েম্বলে স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়ন উইগান অ্যাথলেটিককে ২-৪ গোলে হারিয়ে এফএ কাপ ফাইনালে উঠল আর্সেন ওয়েঙ্গারের দল।
এদিন প্রথমেই একটি গোল হজম করে বসে গানাররা। জর্ডি গোমেজ পেনাল্টি থেকে ৬৩ মিনিটে উদ্বোধনী গোল করেন। এরপর গোল পেতে মরিয়া আর্সেনাল ৮২ মিনিটে পার মারটেস্যাকারের গোলে সমতায় ফেরে।
অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কেউ ব্রেকথ্রু আনতে পারেনি। টাইব্রেকারেই গড়ায় ম্যাচ। প্রথম দুটি গোলই রুখে দেন আর্সেনাল গোলরক্ষক ফ্যাবিয়ানস্কি। মাইকেল আরতেতা ও কিম ক্যালস্ট্রম ২-০ গোলে এগিয়ে রাখেন। জ্যা বসেউর ও জেমস ম্যাকআর্থার উইগানের হয়ে পরের দুটি গোল পেলেও ওলিভার গিরোডের তৃতীয় গোলের পর সান্তি কাজোরলা চতুর্থ ও জয়সূচক স্পটকিক গোল করেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]