এশিয়া কাপের গত আসরে বাংলাদেশের কাছেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এবার টুর্নামেন্টে নিজেদের প্রথম লড়াইয়ে সেই ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বেলা ২টায় মাঠে নামবে তারা।
এশিয়া কাপের আগে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। বর্তমান রানার্স-আপ দলটিকে গত আসরের চেয়ে বেশ দুর্বলই ভাবা হচ্ছে। এর মধ্যে দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান খেলছেন না। ফলে বরাবরের মতো ব্যাটিং সমস্যায় ভোগা বাংলাদেশ বেশ চাপের মধ্যেই আছে।
তবে আশার আলোও রয়েছে স্বাগতিকদের জন্য। কারণ দলে বেশ কয়েকজন নতুন তারকা রয়েছে। আর ফতুল্লাহর এই স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়েছিল মুশফিকুর রহিমরা। আর বোলিংয়ে রয়েছে বেশ অভিজ্ঞ খেলোয়াড়রা।
এদিকে ভারত দলে বেশি সমস্যা নাই। তবে তাদের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। ফলে একজন ব্যাটসম্যান সমস্যা ছাড়াও একজন অভিজ্ঞ দলনেতাকে পাচ্ছে না তারা। ধোনি অবর্তমানে দলে যোগ দিয়েছেন দিনেশ কার্তিক। দলনেতা হিসেবে থাকছেন বিরাট কোহলি।
তবে বর্তমানে ভারতের অবস্থাটিও বেশ ভালো না। নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচ সিরিজের চারটিতেই হেরেছে তারা। আর একটি ম্যাচ টাই করেছে ব্যাটিং নির্ভর দলটি।
তবে এশিয়া কাপের পরিসংখ্যানটি সবচেয়ে বেশি উজ্জ্বল ভারতের। এ পর্যন্ত ৩৯ ম্যাচ খেলে ২৪টিতেই জয় পেয়েছে তারা। বিপরীতে হেরেছে মাত্র ১৪ বার। আর বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
গত আসরের ভারত, ও শ্রীলংকাকে হারালেও পরিসংখ্যানটি বেশ ভালো না বাংলাদেশের। ৩৩ টি ম্যাচের মধ্যে ২৯ বারই হেরেছে তারা। তবে ৪ বার জয়ের মুখ দেখেছে লাল-সবুজের দল। তবে সব শেষে খেলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ দল: শামসুর রহমান, ইমরুল কায়েস, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম ইসলাম, নাসির হোসাইন, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, রুবেল হোসাইন।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পুজারা, আজিঙ্কায় রাহানে, আমবাতি রাইদু, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ভারুন অ্যারোন।