১২তম এশিয়া কাপের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দিবা রাত্রির ম্যাচে ব্যাট করছে লঙ্কানরা।  
শ্রীলঙ্কা ক্রিকেট দলে আজ খেলবেন- কুশাল জ্যাানিথ প্যারেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জোলো ম্যাথিউস, ডি সিলভা, থিরেসার প্যারেরা, লাসিথ মালিঙ্গা, অজ্যান্তা মেন্ডিস ও সুরঙ্গা লাকমাল।
অপর দিকে আফগানিস্তান ক্রিকেট দলে খেলবেন- মোহাম্মদ শেহজাদ, আসগর স্টানিকজি, নুর আলী জাদরান, নওরোজ মঞ্জিল, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সানোয়ারি, নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইজ আশরাফ, হামজা হোটক, শাপুর জাদরান ও দৌলত জাদরান।  
[b]ঢাকা,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]