অস্ট্রেলিয়ার আক্রমণের মুখে বেশ চাপে আছে বাংলাদেশ। তবে এই চাপের মধ্যেও আশা জাগাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহীম আর সাব্বির রহমান জুটি। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৩ রান।মুশফিক ৪৭ এবং সাব্বির ৬৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এই জুটি ইতোমধ্যে ১১৩ রান যোগ করেছে।
লায়ানের চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে টাইগাররা। এক লায়ানের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে একে একে চারটি উইকেট তুলে নিয়েছে অসি বোলার নাথান লায়ন। তার প্রথম আঘাতের সম্মুখীন হন ওপেনার তামিম ইকবাল। এরপর একে একে ইমরুল কায়েস, সৌম্য সরকার, অবশেষে মুমিনুল হক।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে যায় মুশফিক বাহিনী। আর আজ তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে লায়ন।
৩ উইকেটে ৭০ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ
২৯ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ৭০ রান নিয়ে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।
দলীয় ২১ রানের মধ্যে ওপেনার তামিম ইকবাল ৯ ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস ৪ রান করে ফিরে যান। দু’জনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।
এরপর ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার ও চার নম্বরে নামা মোমিনুল হক। দলীয় ৭০ রানে নামের পাশে ৩৩ রান রেখে লিঁও’র তৃতীয় শিকার হন সৌম্য। ৮১ বল মোকাবেলা করে ২টি চার ও ১ টি ছক্কায় নিজের ইনিংস সাজান সৌম্য। ৫২ বলে ১টি চারে ২৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান মুমিনুল। লিঁও ২৯ রানে ৩ উইকেট নেন।
ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিল বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিকুর বাহিনী।
টসে জয়ী বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিলো বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিকুরবাহিনী।
ঢাকা টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনে চট্টগ্রাম ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার শফিউল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক।
সফরকারী অস্ট্রেলিয়া ঢাকা টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে। ব্যাটসম্যান উসমান খাজা ও পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে একাদশে এসেছেন যথাক্রমে ডান-হাতি ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট ও বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার স্টিভ ও’কেফি।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, নাথান লিঁও ও ও’কেফি।
জারিফ





