কোচের দায়িত্ব নেয়ার সময়টাকে ক্যারিয়ারের সবচেয়ে বেশি গর্ব করার সময় বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রায়ান গিগস।শুক্রবার সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
চলতি মৌসুমে কোচ ডেভিড ময়েসের অধীনে ১১ বার হেরেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। সেই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও হারায় ইউনাইটেড। ফলে কোচের পদ থেকে ময়েসকে বরখাস্ত করা হয়।
দলকে ধ্বংসস্তুপে পাঠিয়ে দেয়ার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডেভিড ময়েস বরখাস্ত হবার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন ওল্ড ট্রাফোর্ড আইকন রায়ান গিগস। এখন তার প্রথম লক্ষ্য দলের সমস্যাগুলোর প্রতিকার করে হারানো গৌরব ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই প্রিমিয়ার লিগে শনিবার নরউইচের মুখোমুখি হচ্ছে ইউনাইটেড।
দীর্ঘ ১০ মাস ধরে দায়িত্ব পালনের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডকে বাজে অবস্থানে নিয়ে গেছেন ময়েস। এখন গিগসের লক্ষ্য অন্তত সমাপ্তিটা ভাল করার। মঙ্গলবার সাবেক দল এভারটনের কাছে ২-০ গোলে পরাজিত হবার পর স্কটিশ কোচ ময়েসের বিদায় ঘন্টা বেজে যায়। এটি ছিল প্রিমিয়ার লিগের চলতি আসরে ইউনাইটেডের ১১তম হার। যে কারণে বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের ৭ম অবস্থানে নেমে আসে। এটি স্যার এলেক্স ফার্গুসনের আমলের দলের সঙ্গে কোনভাবেই মেলানো যায় না। যিনি দুই দশক ধরে দলটির দায়িত্ব পালন করে গত গ্রীষ্মে অবসর গ্রহণ করেছেন।
তবে এখন ময়েসের বিদায়ের ফলে ক্লাবটির বিপুলসংখ্যক সমর্থক যেন নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে। সেই সঙ্গে নরউইচের বিপক্ষে খেলাকে সামনে রেখে কিছু কিছু খেলোয়াড়ও নতুন করে অনুপ্রেরণা পাচ্ছে।
ওয়েলস মিডফিল্ডার গিগস খেলোয়াড় কাম কোচের দায়িত্ব নিয়ে ময়েসের অধীনে নিজেকে কোনভাবেই খুঁজে পাচ্ছিলেন না। এখন নতুন সুযোগটি কাজে লাগানোর জন্য তিনিও বেশ উজ্জীবিত।
নতুন করে স্থায়ী কোচ নিয়োগ না পাওয়া পর্যন্ত ৪০ বছর বয়সী গিগসই পালন করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব। তবে মৌসুম শেষ হবার পরেই হয়তো নিয়োগ পাবে নতুন কোচ। ওই তালিকার শীর্ষে রয়েছেন হল্যান্ডের কোচ লইস ফন গাল। গত বিশ্বকাপ আসরের পর গাস হিডিংকের হাতে চাকরি হারান তিনি।
এটি পরিস্কার যে গিগস ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব স্থায়ী ভাবে পাচ্ছেন না। তবে চলতি মৌসুমে হাতে থাকা চার ম্যাচে তিনিই দলটি পরিচালনা করছেন। আর এই সুযোগেই নিজের দক্ষতার ছাপ রাখতে চান ৪০ বছর বয়সী গিগস। ওই কাজে তিনি সহকারী হিসেবে পাচ্ছেন ময়েসের সহকারীরর দায়িত্ব পালনকারী ফিল নেভিলকে। যিনি গিগসেরও সাবেক বন্ধু। পাচ্ছেন ৯২ সালের যুব দল থেকে মূল দলে ফেরা সহযোদ্ধা নিকি বাট ও পল স্কোলসকেও। যারা একত্রে লড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ক্লাবটিকে পৌঁছে দিয়েছেন খ্যাতির শীর্ষে।
ইতোমধ্যে ক্লাবের সংরক্ষিত দলটির কোচের দায়িত্বে থাকা বাট মনে করেন ইউনাইটেডের মুল দলের দায়িত্ব পালনের সুযোগ চারজনের এই গ্রুপটির জন্যও গৌরবের।
খেলা
সবেচেয় বেশি গর্ব করার সময় গিগসের
কোচের দায়িত্ব নেয়ার সময়টাকে ক্যারিয়ারের সবচেয়ে বেশি গর্ব করার সময় বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রায়ান গিগস। বৃহস্পতিবার সাংবাদকিদেরকে তিনি এ কথা বলেন।





