স্পেন জাতীয় ফুটবল দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাবি অলোনসো। স্প্যানিস ফুটবল এসোসিয়েশনকে একটি চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন অলোনসো।
৩২ বছর বয়সী এ মিডফিল্ডার স্পেনের জাতীয় দলে খেলেছেন ১১৪টি ম্যাচ। দেশের হয়ে তার গোল সংখ্যা ১৬টি। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে তিনি দেশের হয়ে মাঠে নেমেছেন। ব্রাজিল বিশ্বকাপে অলোনসো নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে ২৭ মিনিটে পেনাল্টি থেকে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন।
দেশের হয়ে অলোনসো ২০১০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৮ এবং ২০১২ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
অলোনসো ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ১৫৮টি ম্যাচ। সাবেক ক্লাব লিভারপুলের হয়ে খেলেছেন ১৪৩টি ম্যাচ। আর রিয়াল সোসিয়েদাদের হয়ে মাঠে নেমেছিলেন ১১৪টি ম্যাচে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





