সেরেনা উইলিয়ামসকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে চমকে দিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভা৷শনিবার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে এই প্লিসকোভাকেই রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে গ্র্যান্ডস্ল্যাম ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাঞ্জেলিক কার্বার৷

সেরেনা এই টুর্নামেন্টের ফাইনালে যেতে না পারায় টেনিস র‍্যাঙ্কিংয়ের মগডাল থেকে নেমে যান৷পয়েন্টের নীরিখে কার্বারই হয়ে যান নতুন এক নম্বর৷এহেন কার্বারই ৬-৩ ৪-৬ ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন প্লিসকোভার বিরুদ্ধে৷সেরেনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে মরশুম শুরু করেছিলেন কার্বার৷

বছরটা শেষ করলেন কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে৷সেবার সেরেনাকে হারিয়ে কোর্টে শুয়ে পড়েছিলেন কার্বার৷এবারও সেই একই দৃশ্য৷যদিও প্রতিদ্বন্দ্বী আলাদা৷ম্যাচের পর পোল্যান্ডের বাসিন্দা বলছেন,‘‘ আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে৷এই মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করছি৷কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জেতার অনুভূতিই আলাদা৷’’

জেড