লা লিগায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়তে আর মাত্র দুই গোল দরকার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। শনিবার বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচ একটি গোল করেছেন মেসি। এতে তার মোট গোলসংখ্যা ২৫০। তার চেয়ে এক গোল বেশি নিয়ে স্প্যানিশ লিগের সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক টেলমো জারা।

অনেকের প্রত্যাশা ছিল শনিবার রাতেই নতুন রেকর্ড স্পর্শ করবেন মেসি। তিন গোল হলেই একক রাজত্বের আসনে আসীন হতেন তিনি। দল তিন গোল পেলেও তিনি করেছেন মাত্র এক গোল।

আগামী সপ্তাহে এল ক্লাসিকোতে রেকর্ড গড়তে পারেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই রেকর্ড গড়তে পারলে সেটি হবে আরো স্মরণীয়।

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রাখা টেলমো জারা ১৯৪০-৫০ দশকে এই রেকর্ড করেছেন। অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে ২৫১ গোল করেছিলেন তিনি।

জেডআই