টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হারিয়ে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছে টিম পাকিস্তান। তবে প্রশংসার বেশিরভাগই পাচ্ছেন এই ফরম্যাটের অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ উচ্ছ্বসিত উক্তি করেছেন সরফরাজকে নিয়ে। বলেছেন, ‘সরফরাজ জন্মগত নেতা’।
রশিদ লতিফের ভাষায়, ‘সরফরাজ মাঠের ওপর তার আধিপত্য দেখাতে সমর্থ হয়েছে এবং তার খেলোয়াড়দের সাথে আস্থাপূর্ণ সম্পর্ক স্থাপনে সমর্থ হয়েছে।’ ‘অন্য দুই ফরম্যাটেও একই ধরনের নেতৃত্ব দিতে সমর্থ এই উইকেটকিপার’, বলেন লতিফ।
গত সপ্তাহের ২ জয়ে এগিয়ে থাকা পাকিস্তান গত মঙ্গলবার আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ৮ উইকেটে জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে।
দি এক্সপ্রেস ট্রিবিউনকে লতিফ বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলের কিছু সমস্যা ছিল, বিশেষ করে শেষ মুহূর্তে কোচিং স্টাফ ফিল সিমন্সকে সরানো তাদের ক্ষতি করেছে। তারপরও তিনটি ম্যাচেই পাকিস্তানি খেলোয়াড়রা তাদের সেরাটা দেখাতে সমর্থ হয়েছে। দর্শকদের প্রত্যাশাকে তারা সম্মান জানাতে সমর্থ হয়েছে।
এসএ





