স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, তালাকের আবেদনে হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করেছেন তার চেয়ে ১২ বছরের বড় হিবা। কিন্তু এরপর তিনি জানতে পারেন, হাকিমির সম্পদ বলে কিছু নেই! সবকিছুই তার মায়ের নামে! শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে হাকিমির বেতনের সিংহভাগ নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন তার মা! হাকিমি শুধু 'হাতখরচ' পাচ্ছেন সেই বেতন থেকে। তাহলে হিবাকে কীভাবে তালাকনামার দাবি মেটাবেন হাকিমি?
জানা গেছে, আফ্রিকার সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলারদের একজন হাকিমির মোট সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। যার পুরোটাই তার মায়ের নামে! হাকিমি প্রতি মাসে পিএসজি থেকে পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার। সেই টাকার ৮০ শতাংশ যায় তার মায়ের অ্যাকাউন্টে। অন্যদিকে হিবার সম্পদের পরিমাণ প্রায় ২ মিলিয়ন ডলার। অনেকের মতে, নিজের ভরণ পোষণের জন্য হাকিমির সম্পত্তির ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই হিবার। কিন্তু তিনি সুযোগটা কাজে লাগাচ্ছেন।
এবি





