শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন।

সভাপতি পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিংবদন্তি ফুটবলার কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। ৮৩ ভোট পেয়ে বাফুফের সভাপতি মসনদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদ্য কাজী নাবিল আহমেদ, বাদল রায়, মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আওয়াল।

১৫টি সদস্য পদের মধ্যে সালাহউদ্দিনের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১৩ জন। আর ২ জন নির্বাচিত হয়েছেন বাঁচাও ফুটবল প্যানেল থেকে।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন যারা:

শওকত আলী খান জাহাঙ্গীর,
আমিরুল ইসলাম বাবু,
হারুনুর রশিদ,
জাকির হোসেন চৌধুরী,
আরিফ হোসেন মুন,
মহীউদ্দিন আহমেদ সেলিম,
ফজলুর রহমান বাবুল,
আব্দুর রহিম,
মাহফুজ আখতার,
ইলিয়াস হোসেন,
অমিত খান শুভ্র,
সত্যজিৎ দাস রুপু
মোহাম্মদ আসলাম
বিজন বড়ুয়া।