অস্ট্রেলিয়ার হোবার্টে অনুষ্ঠিত ডব্লিউটিএ ট্যুর-এর শিরোপা জিতেছেন ব্রিটিশ টেনিস তারকা হিদার ওয়াটসন।

শনিবার ফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেনগেলকে ৬-৩, ৬-৪ সরাসরি সেটে পরাজিত করে এই শিরোপা জেতেন তিনি।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো ডব্লিউটিএ ট্যুর এর শিরোপা জিতলেন ওয়াটসন। এর আগে ২০১২ সালে ওসাকাতে জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছর বয়সী এই প্রমীল টেনিস তারকা।

এর ফলে ৩০ বছর পর দ্বিতীয় ব্রিটিশ তারকা হিসেবে দুটি ডব্লিউটিএ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। তার আগে ১৯৮৫ সালে অ্যানে হোবস নিউজিল্যান্ডের অকল্যান্ডে ব্রিটিশ টেনিস তারকা হিসেবে দ্বিতীয় শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন। ১৯৮৩ সালে প্রথমবার ইন্ডিয়াপোলিস শিরোপা জিতেছিলেন হোবস।

জেডআই