বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কা একাদশে ছিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান প্রসন্ন জয়বর্ধনে। কিন্তু মাঠে নামার আগে পিতার মৃত্যুর খবর পাওয়ায় দেশে ফিরে যেতে হয়েছে তাকে।
সোমবার শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নামতে না পারলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামতে পারেন তিনি। টেস্টটি শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয় কিছু জানানো হয়নি।
দীর্ঘ এক বছর পর এই মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নেমেছিলেন প্রসন্ন। সুযোগটি ভালো ভাবেই কাজে লাগিয়েছেন তিনি। ব্যাট হাতে আলো ছড়ানোর পর স্টাম্পের পিছনেও ছিলেন দুর্দান্ত। ফলে দলে আরো দুই জন উইকেটরক্ষক থাকার পরও একাদশে রাখা হয়েছিল তাকে।
কুমার সাঙ্গাকারা দলে থাকলেও প্রথম টেস্টে জয়বর্ধনের পরিবর্তে গ্লোভস হাতে মাঠে নেমেছেন দিনেশ চান্দিমল। আর তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কিথুরুয়ান ভিথানেজ।
ঢাকা/২৭জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
দেশে ফিরে গেলেন প্রসন্ন জয়বর্ধনে
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কা একাদশে ছিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান প্রসন্ন জয়বর্ধনে। কিন্তু মাঠে নামার আগে পিতার মৃত্যুর খবর পাওয়ায় দেশে ফিরে যেতে হয়েছে তাকে।