[b]মেলবোর্ন:[/b] অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালের আগে অঘটনের জন্ম দিয়ে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। সেমিতে উঠার লড়াইয়ে হেরেছেন তৃতীয় বাছাই মারিয়া শারপোভা। তবে দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা টানা তৃতীয়বারের মতো অজি ওপেনের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বুধবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রড লেভার পঞ্চম বাছাই অ্যারিনায় অগ্নিজকা রাদাওয়ানাস্কার কাছে হেরেছেন তিনি।
এর আগে গত ১২ সেটে আজারেঙ্কাকে হারাতে পারেননি পোলিশ ললনা রাদাওয়ানস্কা। কিন্তু এই ম্যাচের শুরুতেই ৫-০ গেমে এগিয়ে থেকে ৬-১ সেটে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবেক বেলারুশের কন্যা আজারেঙ্কা। তবে তৃতীয় সেটে কোনো গেমই জিততে পারেননি তিনি। ফলে ৬-১, ৭-৫, ৬-০ সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন মেলবোর্নে গত ১৮ ম্যাচ অপরাজিত থাকা টেনিস তারকা। তার বিদায়ের মধ্য দিয়ে বর্তমানের শীর্ষ তিন বাছাই ছাড়াই সেমিফাইনালে লড়াইয়ের মাঠ প্রস্তুত হলো।
এদিকে গত তিন মৌসুম কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া রাদাওয়ানাস্কা সেমিফাইনাল নিশ্চিত করে বলেছেন, 'আমি খুবই আনন্দিত, বিশেষ করে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে হারাতে পেরে। এটা সহজ কোয়ার্টাল ফাইনাল ম্যাচ ছিল না। আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রথম সেমিফাইনালে নাম লেখাতে পেরেছি।'
ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই