ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত উমর দারাজ নিজ ভবনে ভারতীয় পতাকা ওড়ানোর দায়ে পাকিস্তানের একটি আদালত তাকে ১০ বছরের জেল দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এ রায় দেন।

পাকিস্তানের পত্রিকা ডন ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা সিরিজে কোহলির খুবই ভালো পারফর্মেন্সে আবেগতাড়িত হয়ে উমর দারাজ তার ঘরে কোহলির ছবি ও ভারতের পতাকা টাঙিয়ে দেন।

সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে ও মঙ্গলবার তাকে রিমান্ডে চাওয়া হয়।

সেই সিরিজে কোহলি প্রথম ম্যাচে করেছিলেন ৯১। তার পর যথাক্রমে ৫৯, ১১৭, ১০৬ এবং পঞ্চম ম্যাচে ৮ রান করেছিলেন।

উমরের প্রতিবেশী রানা রসিদ ডনকে বলেন, সিরিজের পরই তার বাড়িতে ভারতীয় পতাকা দেখা যায়। মানুষ উমরকে পতাকা সরাতে পরামর্শ দেয়। কিন্তু পেশায় একজন দর্জি উমর তাদের কথায় খুব একটা পাত্তা দেননি। তার পর হয়তো কেউ পুলিশকে জানালে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পতাকা ও কোহলির ছবি দুটোই নামিয়ে দেয়।

জেলা পুলিশ অফিসার ফায়সাল রানা ডনকে বলেন, উমরের বয়স ২২ বছর। তিনি তার নিজ দোকানেই ভারতের পতাকা সিলাই করেছিলেন।

পুলিশ তাকে পাকিস্তান প্যানেল কোড ১২৩-এ এর আওতায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে সার্বভৌম খর্ব করার অপরাধে ১০ বছরের জেল ও জরিমানার শাস্তি প্রদান করে।

এমএম